ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

রহিমপুরে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
Daily Somor Diganta
মার্চ ১৫, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা এর শাহেদল ইউনিয়ন এর ২ নম্বর ওয়ার্ডের রহিমপুর গ্রাম এ হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

গতকাল ১৩ মার্চ, পবিত্র রমজানের ২৩ তারিখ, শুক্রবার বাদ জুমা রহিমপুর পশ্চিম পাড়া ঈদগা মাঠ প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার ১০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এই মহতী আয়োজনের উদ্যোক্তা ও অনুষ্ঠানের সভাপতি ছিলেন আমিনুল ইসলাম হৃদয়। তাঁর নেতৃত্ব ও সার্বিক তত্ত্বাবধানে পুরো কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। ঈদের আনন্দ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। বিশেষ করে প্রবাসী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন কর্মজীবী মানুষ আর্থিক ও নৈতিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি স্থানীয় যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ও পরিশ্রমে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হয়।

আয়োজকদের মতে, ঈদ মুসলমানদের জন্য আনন্দের উৎসব হলেও সমাজের অনেক অসচ্ছল মানুষের পক্ষে সেই আনন্দ উপভোগ করা কঠিন হয়ে পড়ে। তাই সমাজের সামর্থ্যবান মানুষের সম্মিলিত উদ্যোগে এ ধরনের মানবিক কার্যক্রম অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঈদ উপহার পেয়ে উপকারভোগী পরিবারগুলো আনন্দ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে এবং এতে তাদের ঈদ উদযাপন কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে।

উদ্যোক্তা ও অনুষ্ঠানের সভাপতি আমিনুল ইসলাম হৃদয় বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এলাকার বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এলাকার সচেতন মহল মনে করেন, এমন উদ্যোগ শুধু ঈদের আনন্দই বাড়ায় না, বরং সমাজে সহমর্মিতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করে তোলে।

Facebook Comments Box