ঢাকাFriday , 24 April 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

স্বচ্ছ সেবা দিতে গিয়ে দালালদের ষড়যন্ত্রের শিকার ত্রিশালের মঠবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা

প্রতিবেদক
Daily Somor Diganta
April 24, 2026 10:22 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়ন ভূমি অফিসকে দালাল মুক্ত করার পাশাপাশি স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত সেবা কার্যালয় হিসাবে গড়তে শ্রম দিয়ে যাচ্ছেন সহকারী ভূমি কর্মকর্তা কামরুজ্জামান সেলিম। দালালের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি নিয়ে কাজ করায় একটি কু-চক্রি মহল ভূমি অফিসে অনিয়ম ও দালালিতে ব্যর্থ হয়ে সম্প্রতি এই কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন প্রভাকান্ড ছড়াচ্ছে এমন দাবী করেছেন তিনি।

অফিস সুত্রে জানা গেছে-ভূমি সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে দালাল সিন্ডিকেটদের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি কাজ করে অফিসকে দালালমুক্ত করতে সচ্ছতার সাথে কাজ করছে ভূমি কর্মকর্তা কামরুজ্জামান সেলিম। স্থানীয় কিছু দালাল চক্ররা নায়েব কামরুজ্জামান সেলিমের আদর্শের কাছে হেরে গিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এমনটাও দাবী করেছেন সচেতন মহলের অনেকেই।

সহকারী ভূমি কর্মকর্তা কামরুজ্জামান সেলিম ভূমি পরিবারে একজন সজ্জন ব্যক্তি। গ্রাহকদের সেবা সবসময় আন্তরিকতার সাথে দিয়ে থাকেন। তার সেবা এবং নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে একটি কু-চক্রি মহল তার বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ফেসবুক অনলাইনের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করতে উৎসাহিত করছে। মঠবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে সততা ন্যায় কর্মতৎপরতা নিষ্ঠার সাথে কাজ করেন তিনি, সেবা প্রার্থীদের একটি বড় অংশ ভূমি কর্মকর্তা কামরুজ্জামান সেলিমের কাজে সন্তুষ্টি প্রকাশ করেছেন। মঠবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের আওতাভুক্ত এই এলাকার জনগণ সকল ধরনের ভূমি সেবা স্বচ্ছতার সাথে পেয়ে থাকেন এমন দাবী অনেকের। সুত্র জানিয়েছে একাধিক ব্যক্তিরা সেবা গ্রহীতাদের অফিসে যেতে না দিয়ে নিজেই সেবা গ্রহীতাদের নিকট থেকে ঘুষ নিয়ে একাদিক খারিজের আবেদন জমা দেন, বিষয়টি অবগত হওয়ার পর নায়েব তাদের এসব খারিজ না করায় তারা নায়েব এর বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছেন। সেই শত্রুতা থেকে সেই দালালদের একটি অংশ নায়েব কামরুজ্জামান সেলিমকে নিয়ে মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার করতে উৎসাহিত করেছেন। নায়েব কামরুজ্জামান সেলিম অফিসে যোগদান করার পর থেকে দালালের বিরুদ্ধে এ্যাকশন শুরু করার পর থেকে এই মহলটি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠেছে এমনটাই জানিয়েছে ভুক্তভোগী মহলের অনেকে।

Comments