ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় যুবায়ের নামের এক যুবককে কুপিয়ে হ/ত্যা; জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবী পরিবারের

প্রতিবেদক
Daily Somor Diganta
মে ২৯, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. জুবায়ের (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ মে) আনুমানিক রাত ৮টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের পুলেরঘাট-হোসেনপুর পাঁকা সড়কের শৈলজানী আলিম মাদ্রাসা কালভার্ট সংলগ্ন এ ঘটনা ঘটে।

নিহত জোবায়েদ উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের মো. আলতাব উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন পোল্ট্রি খামারি ছিলেন।

স্থানীয় সূত্র জানান, জোবায়ের রাত ৭ ঘটিকার দিকে কোদালিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কোদালিয়া-হোসেনপুর পাকা সড়কের শৈলজানি এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তারা আরও জানান, নিহত যুবায়েরের ৩ বছরের একজন পুত্র সন্তান রয়েছে। স্থানীয় লোকজন রাস্তার ওপরে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। রাত সাড়ে ৮ ঘটিকার দিকে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

Comments