ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

আলোচিত পাকুন্দিয়ায় জুবায়ের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ১

প্রতিবেদক
Daily Somor Diganta
মে ৩০, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. জুবায়ের (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (২৯ মে) আনুমানিক রাত ৮টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের পুলেরঘাট-হোসেনপুর পাঁকা সড়কের শৈলজানী আলিম মাদ্রাসা কালভার্ট সংলগ্ন এ ঘটনা ঘটে।

নিহত জোবায়েদ উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের মো. আলতাব উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন পোল্ট্রি খামারি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জুবায়ের ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে শৈলজানি মাদ্রাসা সংলগ্ন নির্জন স্থানে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই পুলিশ এলাকায় বিশেষ অভিযান শুরু করে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে হোসেনপুর উপজেলাধীন শাহেদল ইউনিয়নের রহিমপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত রানা মিয়া একই উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ মোড়লপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার (ওসি তদন্ত) জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Comments