ঢাকাSunday , 23 August 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় জামায়াতের উদ্যোগে দিনব্যাপী হাওর ভ্রমণ

প্রতিবেদক
Daily Somor Diganta
August 23, 2026 10:15 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী হাওর ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) আয়োজিত এ ভ্রমণে সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এ আয়োজনে সভাপতিত্ব করেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মারফত আলী দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ ন ম আব্দুল্লাহ মোমতাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আ ন ম আব্দুল্লাহ মোমতাজ বলেন, শিক্ষা সফর ও ভ্রমণের মাধ্যমে মানুষের বাস্তবমুখী জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি পায়। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

বক্তারা আরও বলেন, আল্লাহ ও রাসূলের প্রতি আনুগত্য একজন মুমিনের জন্য অপরিহার্য। একই সঙ্গে সংগঠনের শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আনুগত্যের মাধ্যমে একটি সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা সম্ভব। তবে আল্লাহ ও রাসূলের আনুগত্যের ক্ষেত্রে কোনো শর্ত নেই; আর নেতার আনুগত্য হতে হবে ইসলামের বিধান ও নীতিমালার আলোকে।

ভ্রমণের অংশ হিসেবে সকাল থেকে অংশগ্রহণকারীরা নিকলী, মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। তারা হাওরের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়ি, মিঠামইন জিরো পয়েন্ট, অষ্টগ্রামের ঐতিহাসিক কুতুবশাহ জামে মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন।

দিনব্যাপী এ ভ্রমণকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বিজয়দেরকে পুরস্কৃত করা হয়। ভ্রমণের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক পরিচয়, ভ্রাতৃত্ব ও সাংগঠনিক বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে আয়োজকরা জানান।

Comments