ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদি-পাকুন্দিয়ায় চাকসুর জিএস সাঈদ ও নির্বাচিত সদস্য মুশফিকুর’কে বিজয় সংবর্ধনা

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ১১, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল আনসারী, কটিয়াদি প্রতিনিধি:

মঙ্গলবার বার (১১ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিএস সাঈদ বিন হাবিবকে এক আনুষ্ঠানিক বিজয় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পাকুন্দিয়া-কটিয়াদি রোডস্থ পুলেরঘাট বাজারে পিজি মেডিকেল সেন্টারের সামনে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে দুইশতাধিক মোটরসাইকেল কটিয়াদি থেকে পুলেরঘাট বাজারে এসে অনুষ্ঠানস্থলে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কটিয়াদি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ নাজমুল ইসলাম, সদর আমীর নজরুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা আমির মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি আ.ন.ম আব্দুল্লাহ মোমতাজ, সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, পৌর আমীর মাওলানা মোঃ নাজমুল হক, সেক্রেটারি মোজাহিদুল ইসলাম, কটিয়াদি উপজেলা বনগ্রাম ইউনিয়নের ইসলামী ছাত্রশিবির সভাপতি আকাশ, সেক্রেটারি হাবিবুর রহমান, বনগ্রাম ইউনিয়ন যুব বিভাগের সাইফুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বনগ্রাম শাখার সহকারী সেক্রেটারি ও বায়তুল মাল সম্পাদক ওবায়দুল্লাহ আল হাদী ও পাকুন্দিয়া উপজেলা শাখার ইসলামী ছাত্রশিবির সভাপতি আকরাম হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শফিকুল ইসলাম মোড়লসহ বক্তারা নবনির্বাচিত চাকসু জিএস সাঈদ বিন হাবিব ও নির্বাচিত সদস্য মুশফিকুর রহমানকে ধন্যবাদ জ্ঞাপন ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতা-কর্মীরা। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও নেতৃত্বের প্রতি ভালোবাসার প্রকাশ।

Comments