ঢাকাশুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাসের সেরা নির্বাচন হবে ফেব্রুয়ারিতে: প্রেস সচিব

প্রতিবেদক
aasohan
অক্টোবর ১০, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো সংশয় বা অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সব বাধা-সংশয় ধুয়ে-মুছে কেটে গেছে। এবার ইতিহাসের অন্যতম একটি ‘বেস্ট ইলেকশন’ হবে।

শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখতে যাচ্ছি। বিগত ১৬ বছর শেখ হাসিনার আমলে আমরা দেখেছি ফেইক ইলেকশন। এবার আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। নির্বাচন নিয়ে সারা দেশে এখন ইতিবাচক আমেজ তৈরি হয়েছে।

তিনি আরো জানান, জামালপুর ও হালুয়াঘাটসহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই নেতাকর্মীদের পোস্টার দেখা যাচ্ছে। দলগুলো যখন দুই-তিন সপ্তাহ পর প্রার্থীদের নাম ঘোষণা শুরু করবে, তখন নির্বাচনি পরিবেশ আরো জমজমাট হয়ে উঠবে।

জুলাই সনদ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে।

এসময় ময়মনসিংহে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Comments