ঢাকাMonday , 13 October 2025
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রতিবেদক
Daily Somor Diganta
October 13, 2025 9:59 am
Link Copied!

মোঃ স্বপন হোসেন:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে ভূমিকম্প, অগিকাণ্ড ও বজ্রপাত বিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে অত্র কার্যালয়ের সামনে এসব কর্মসূচী পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই-আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহজাহান, একাডেমিক সুপারভাইজার মোঃ শারফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা দৌলত হোসেন ভূঁইয়া ও চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামছ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগকালীন বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।

Comments