ঢাকাWednesday , 22 October 2025
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রতিবেদক
Daily Somor Diganta
October 22, 2025 3:54 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় কটিয়াদী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কটিয়াদী বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা করেন।

নিরাপদ সড়ক চাই সংগঠনের কটিয়াদী উপজেলা শাখার আহবায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, কটিয়াদী হাইওয়ে থানার ওসি মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল, উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মো. সাইদুল হক বিএসসি, নিরাপদ সড়ক চাই সংগঠনের কটিয়াদী উপজেলা শাখার সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন, আহত জুলাই যোদ্ধা মো. আফজাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র নেতা আব্দুল্লা আর রোমান প্রমুখ।

Comments