ঢাকাMonday , 27 October 2025
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

প্রতিবেদক
Daily Somor Diganta
October 27, 2025 10:39 pm
Link Copied!

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা:

লিবারেল ডেমোক্রেটিক পার্টি- (এলডিপির) ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে (২৮ অক্টোবর) মঙ্গলবার কর্ণফুলি কমিউনিটি সেন্টারে দুপুর দুইটায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেলে তিনটায় আলোচনা সভা এবং বিকেলে ৪টায় বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হবে। শোভাযাত্রাটি কর্নফুলি কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে পটিয়া বাস স্টেশন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হবে।

সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল।

উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন দক্ষিণ জেলা এলডিপি’র সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলার সভাপতি মনসুর আলম, গণতান্ত্রিক যুবদল দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক আয়ূব আলী, পটিয়া পৌরসভার সভাপতি গাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, দক্ষিণ জেলা গনতান্ত্রিক শ্রমিক দল আহবায়ক মোহাম্মদ সৈয়দ, পৌর এলডিপি’র সাংগঠনিক সম্পাদক শাহ আলম সহ জেলা, উপজেলা ও পৌরসভা
এলডিপি’র অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।

Comments