ঢাকাThursday , 1 January 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রীয় শোকের কারণে কটিয়াদীতে বই উৎসব ছাড়াই পাঠ্যবই বিতরণ

প্রতিবেদক
Daily Somor Diganta
January 1, 2026 11:19 pm
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

রাষ্ট্রীয় শোক পালনের কারণে বছরের প্রথম দিনে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এবার কোনো বই উৎসবের আয়োজন করা হয়নি। তবে শিক্ষার্থীদের পাঠ্যবই প্রাপ্তি নিশ্চিত করতে প্রাক-প্রাথমিক থেকে নবম–দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর মাঝে নিয়মিত ও বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম চালু রাখা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ৩৭০টি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ বিতরণ কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়গুলোতে শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ জানান, রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে এ বছর কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা উৎসব আয়োজন করা হয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণিভিত্তিকভাবে পাঠ্যবই সংগ্রহ করছে। শিক্ষকরা নির্ধারিত তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের হাতে বই বুঝিয়ে দিচ্ছেন, যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়।

 অভিভাবক মো. খাইরুল ইসলাম জানান, উৎসব না থাকলেও বছরের শুরুতেই নতুন বই হাতে পাওয়ায় আমরা সন্তুষ্ট। এতে শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়বে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাবর্ষের শুরুতেই পাঠ্যবই বিতরণ সম্পন্ন হওয়ায় নিয়মিত পাঠদান কার্যক্রম সময়মতো শুরু করা সহজ হবে।

উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ জানান, তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের কারণে এবার বই উৎসব আয়োজন করা হয়নি। তিনি আরও বলেন, সকল বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে শতভাগ শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে।

Comments