ঢাকাTuesday , 27 January 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

শিশু-কিশোরদের মানসিক বিকাশ ঘটাতে খেলাধুলার বিকল্প নেই- ময়মনসিংহে বিভাগীয় কমিশনার 

প্রতিবেদক
Daily Somor Diganta
January 27, 2026 8:53 pm
Link Copied!

আরিফ রববানী ময়মনসিংহ:

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি বলেছেন, খেলাধুলা ও পড়াশোনা ওতপ্রোতভাবে জড়িত। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মানসিক বিকাশ ঘটে থাকে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, শুধু খেলাধুলায় নয় তোমাদের সকল ক্ষেত্রেই উৎকৃষ্ট হতে হবে। আমরা তোমাদের নিয়ে স্বপ্ন দেখি। তোমরা আগামীর বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ময়মনসিংহের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য এসব কথা বলেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পরিচালক, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ লুৎফুন নাহার এবং সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

বিশেষ অতিথি বক্তব্যে অতিরিক্ত জেলা প্রসাশক বলেন, খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরের মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরি হয়। তোমরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। একই সাথে এ বিদ্যালয়কে লেখাপড়া ও খেলাধুলা উভয় ক্ষেত্রে জেলার সেরা বিদ্যালয়ে পরিণত করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবক বৃন্দ, ছাত্র-ছাত্রীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মী।

Comments