ঢাকাWednesday , 28 January 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

প্রতিবেদক
Daily Somor Diganta
January 28, 2026 10:57 pm
Link Copied!

আরিফ রববানী ময়মনসিংহ:

 দেশের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্যবদ্ধ করা এবং অধিকার রক্ষায় কাজ করার সক্রিয় সংগঠন রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর টাঙ্গাইল জেলার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের পিয়াসি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত জেলা কমিটির সভাপতি লুৎফর রহমান টুটুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন রকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন-রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (RJF) এমন একটি সাংবাদিক সংগঠন,যা দেশব্যাপী গ্রামীণ সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে মানোন্নয়ন, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় সংবাদের মান বাড়াতে বিভিন্ন মতবিনিময় সভা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি জানান-সংগঠনটি তৃণমূল পর্যায়ের সংবাদকর্মীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে, যারা শহরকেন্দ্রিক মিডিয়ার বাইরে থেকে গ্রামীণ জনপদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন বলে জানিয়ে এস এম জহিরুল ইসলাম বলেন-মফস্বল ও গ্রামীণ অঞ্চলে কর্মরত সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন ও নৈতিক সাংবাদিকতা চর্চায় আরজেএফ কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব আলো টাঙ্গাইলের নির্বাহী পরিচালক ও আরজেএফ’র উপদেষ্টা মাহফুজুর রহমান, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার শামসাদুল আখতার শামীম, টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আকাশ বার্তার প্রধান সম্পাদক মো. রুহুল আমিন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও এনটিভি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মহব্বত হোসেন এবং টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিজয় টিভি ও কালবেলার জেলা প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল।

বক্তারা বলেন, মফস্বল ও গ্রামীণ অঞ্চলে কর্মরত সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন ও নৈতিক সাংবাদিকতা চর্চায় আরজেএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। টাঙ্গাইল জেলা কমিটির এ কার্যক্রম তৃণমূল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের সম্মানে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার গণমাধ্যমকর্মীসহ আরজেএফ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments