ঢাকাTuesday , 3 February 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে আমিরে জামায়াতের জনসভায় জনসাধারণের ঢল

প্রতিবেদক
Daily Somor Diganta
February 3, 2026 7:57 pm
Link Copied!

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতি আকাশ ছোঁয়া সম্মান এবং সমর্থনের সাক্ষ্য দেয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯:০০ ঘটিকায় কটিয়াদী কলেজ খেলার মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় কিশোরগঞ্জ জেলা আমীর মাওলানা অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শফিকুর রহমান বলেন –

জনগন এখন সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দূর্নীতি, খুন ধর্ষণ সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে যারা জড়িত তাদের জনগন দূরে ঠেলে দিচ্ছে। বাংলার ভাই-বোনেরা দেশকে ভালোবাসে তাঁরা আর আগের রাজনীতিতে ফিরে যেতে যায় না।

তিনি আরো বলেন, কিশোরগঞ্জের নদী হাওর গুলোকে খুন করা হচ্ছে। মহান আল্লাহ সহায় হলে কৃষি প্রধান এই অঞ্চলে উন্নয়নের জোয়ার আসবে। বেকার তরুণের হাতে কার্ড নয় বরং উপযুক্ত কাজ তুলে দেব ইনশাআল্লাহ।

উনার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকার সেখানে খারাপ কুরুচিপূর্ণ পোস্ট করেছে বলে তিনি বলেন এমনটা যারা করেছে তাদের আল্লাহ হেদায়েত দান করুন। একটি দল এই ঘটনাকে পুঁজি করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। পরিশেষে কিশোরগঞ্জের প্রার্থীদের হাতে  দলীল প্রতীক তুলে দিয়ে সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে উনার বক্তব্য শেষ করেন।

উক্ত জনসভায় কিশোরগঞ্জ জেলা সহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাকর্মী, ছাত্রশিবিরের নেতাকর্মী, কিশোরগঞ্জ জেলা আসন সমূহের প্রার্থীগণ, এনসিপি সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Comments