ঢাকাWednesday , 4 February 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ-৪ আসনে কাস্তে মার্কা নিয়ে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরছেন এড মিল্লাত

প্রতিবেদক
Daily Somor Diganta
February 4, 2026 8:31 pm
Link Copied!

আরিফ রববানী ময়মনসিংহ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৪ (সদর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিপিবি মনোনীত গনতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত কাস্তে মার্কার প্রার্থী কমরেড অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত আসনের বিভিন্ন এলাকার গ্রামেগঞ্জের হাট-বাজার, বাড়ী-বাড়ী গিয়ে তার কাস্তে মার্কায় ভোট চেয়ে বেড়াচ্ছেন। বিভিন্ন এলাকায় নিজ দলীয় প্রতীক কাস্তে মার্কার গণসংযোগ করে ব্যস্ত সময় পাড় করছেন তিনি।

তার নিয়মিত প্রচার প্রচারণায় ও গণসংযোগে তিনিও বড় দুই দল বিএনপি-জামাতের চেয়ে কোনক্রমেই পিছিয়ে নেই বলেও মন্তব্য করেছেন উপজেলা বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

প্রতিবারই সংসদ নির্বাচন এলে কাস্তে মার্কা নিয়ে জনতার দুয়ারে-দুয়ারে গিয়ে ভোটের আশায় হাজির হন এডভোকেট মিল্লাত, বিজয়ের হাসি হাসতে পারেন না তিনি, তবে এবার তাকে নিয়ে মানুষের মাঝে আলোচনা চলছে। ভোটারের মতামত এমপি হিসাবে অনেককেই দেখা হয়েছে,কারো মাধ্যমে কোন প্রত্যাশা পুরণ করা সম্ভব হয়নি,সবাই যে যার মত রাজনীতিকে পুজি করে অর্থ লোপাট সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ে নিজেরা আঙুল ফুলে কলাগাছ বনে যায়। মানুষের হক মেরে নিজেদের আখের গোছান, একবার এডভোকেট এমদাদুল হক মিল্লাতকে সুযোগ দিয়ে দেখতে চান তারা।

অপরদিকে কাস্তে মার্কা নিয়ে নিয়মিত প্রচারণা চালিয়ে মন জয় করার চেষ্টা করছেন এডভোকেট মিল্লাত। প্রচারণাকালে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনছেন আর তাদের প্রত্যাশা পুরণের আশ্বাস দিয়ে একবার তাকে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ দেওয়া আহবান জানান। তিনি মুক্তিযোদ্ধের অঙ্গীকার সাম্য,মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ২৪ এর গণঅভ্যুত্থানের গণআকাঙ্খা বাস্তবায়নের জন্য বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির সরকার গঠনে সকলের কাছে দোয়া ও কাস্তে মার্কায় ভোট চাচ্ছেন।

তিনি বলেন, “আমরা নিয়মিত ভোটারদের কাছে যাচ্ছি এবং গণসংযোগ চালাচ্ছি। সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। প্রান্তিক পর্যায়ের অনেক ভোটারের মধ্যে সিপিবি সম্পর্কে কিছু ভুল ধারণা রয়েছে। আমরা সরাসরি যোগাযোগের মাধ্যমে সেসব ভুল ধারণা দূর করার চেষ্টা করছি। এতে আমাদের প্রতি ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।”

কমরেড এডভোকেট এনদাদুল হক মিল্লাত সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি হিসাবে দীর্ঘদিন ধরে বাম ধারার রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি শ্রমজীবী মানুষ, কৃষক ও মেহনতি শ্রেণির অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রেখে আসছেন। পাশাপাশি তিনি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও স্বৈরতন্ত্র বিরোধী রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে তিনি ধারাবাহিকভাবে বক্তব্য ও কর্মসূচি পালন করে আসছেন।

Comments