ঢাকাSaturday , 14 February 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল কিশোরগঞ্জে আসছেন আমীরে জামাত ডা. শফিকুর রহমান: কী হচ্ছে সারা দিনের কর্মসূচি?

প্রতিবেদক
Daily Somor Diganta
February 14, 2026 11:43 pm
Link Copied!

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ অফিস:

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামীকাল কিশোরগঞ্জ আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে।

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ আজিজুল হক কাজল বিষয়টি নিশ্চিত করে জানান, ১৫ ফেব্রুয়ারি (রবিবার) কিশোরগঞ্জের উদ্দেশ্যে আমীরে জামাত সকাল ৭ টায় পাকুন্দিয়ার রানাঘাট আসবেন। সেখান থেকে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে কিশোরগঞ্জের নগুয়া যাবেন এবং তিনি এখানে বিরতি নিবেন।

তিনি আরও জানান, কিশোরগঞ্জ থেকে আমীরে জামায়াত সকাল ৯টায় ইটনা উপজেলার বড়িবাড়া ইউনিয়নের শিমুলবাকের শাহ আলম ভূঁইয়ার গ্রামের বাড়িতে যাবেন। গত ৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ইটনা উপজেলা জামায়াতে নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করা মোঃ শাহ আলম ভূঁইয়ার পরিবারের খোঁজখবর, সমবেদনা প্রদান করতে আমীরে জামাত আগামীকাল সকাল ৯টায় তার বাড়িতে যাবেন। সেখানে তিনি একটি জনসভায় যোগ দিবেন।

তিনি আরও জানান, বেলা ১১টায় নিকলী উপজেলার ছাতিরচর যাবেন। গত ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কটিয়াদীতে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা থেকে দুপুরে বাড়ি ফেরার পথে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাসের চাপায় সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নিহত হয়েছেন। তার পরিবারের খোঁজখবর, সমবেদনা প্রদান করতে আমীরে জামাত মরহুমের বাড়িতে যাবেন। সেখানে তিনি একটি জনসভায় যোগ দিবেন। জনসভা শেষে তিনি সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।

এদিকে আমীরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। তাঁর মতে, জনসভাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। জনসভাকে ঘিরে জামায়াতে ইসলামীর স্থানীয় ইউনিট ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

আয়োজকেরা জানিয়েছেন, কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Comments