ঢাকাMonday , 10 August 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদিতে জামায়াতের উদ্যোগে পুলেরঘাট–গচিহাটা সড়ক মেরামত

প্রতিবেদক
Daily Somor Diganta
August 10, 2026 1:15 am
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গুরুত্বপূর্ণ পুলেরঘাট–গচিহাটা সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্থানীয়দের চলাচলের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশে মেরামতকাজ করা হয়।

মেরামতকাজ পরিদর্শন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের ১১ দলীয় জোটের সাবেক এমপি প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল।

এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, নায়েবে আমির সাইদুল হক বিএসসি, মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জনের কনিষ্ঠ পুত্র সাব্বির জ্জামান রনি, বনগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবু ঈসা আফি আনহু, সেক্রেটারি জুনায়েদ মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পুলেরঘাট–গচিহাটা সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বর্ষাকালে সড়কের পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে।

এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগ লাঘবে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হয়। মেরামতকাজ সম্পন্ন হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, সড়কটির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও স্থায়ী সংস্কার করা হলে দীর্ঘমেয়াদে এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ আরও কমবে। একই সঙ্গে সড়কটির স্থায়ী সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।

Comments