ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ সদরে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় গ্রাহক পর্যায়ে “প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

প্রতিবেদক
Daily Somor Diganta
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

আরিফ রববানী ময়মনসিংহ:

ময়মনসিংহের সদরে প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় গ্রাহক পর্যায়ে “প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২ফেব্রুয়ারী ২০২৬ খ্রি) সকালে সদর উপজেলা প্রশাসনের ব্রহ্মপুত্র হল রুমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ময়মনসিংহ সদর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ১৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন ডিজিটাল সংযোগ (ব্রডব্যান্ড) স্থাপন প্রকল্পের আওতায় গ্রাহক পর্যায়ে “প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)- জান্নাতুল ফেরদৌস হ্যাপী।

উপজেলা আইসিটির অফিসার হাবিবুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি- জেলা আইসিটি অফিসার মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা তাদের বক্তব্যে জানান- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) অধিদপ্তরের আওতাধীন ‘ডিজিটাল সংযোগ স্থাপন (EDC) প্রকল্প’-এর মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ে উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় গ্রাহক পর্যায়ে (End User) সংযোগ দেওয়ার পর প্রশিক্ষণ প্রদান এবং ইন্টারনেট ব্যান্ডউইথের বিল পরিশোধের নিমিত্তে ত্রিপক্ষীয় চুক্তি (Tripartite Agreement) স্বাক্ষর করা হচ্ছে, যার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে সেবার মান ও টেকসই ব্যবহার।

সভাপতির বক্তব্যে উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবুল্লাহ তার বক্তব্য End User Connectivity: সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে ইন্টারনেট সংযোগ স্থাপন [৪, ৬],ত্রিপক্ষীয় চুক্তি (Tripartite Agreement): ইন্টারনেট ব্যবহারের শর্তাবলী, ব্যান্ডউইথ এবং মাসিক বিল পরিশোধের বিষয়ে গ্রাহক, অধিদপ্তর ও সেবা প্রদানকারীর মধ্যে চুক্তি [৪, ৮]।গ্রাহক পর্যায়ে প্রশিক্ষণ: সংস্থাপিত ইন্টারনেট ও ডিভাইসগুলো সঠিক ব্যবহারে ব্যবহারকারীদের সক্ষমতা তৈরি করা [৩, ৫],প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলোতে ইন্টারনেট সংযোগ প্রদান [৪] সহ
প্রকল্পের মূল লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান এই উদ্যোগের ফলে ‘Last Mile Connectivity’ বা শেষ মাইল পর্যন্ত ডিজিটাল সেবা পৌঁছে যাচ্ছে, যা ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে সহায়ক।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box