ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

এনসিপি কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিবের মা আর নেই: জেলা শাখার শোক

প্রতিবেদক
Daily Somor Diganta
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব রেজাউল হাসানাত নাহিদ এর মমতাময়ী মাতা লুৎফুন্নেছা আকন্দ বার্ধক্যজনিত কারণে শনিবার দুপুর ২:৪৫ মিনিটে মরহুমার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ (পঁচাত্তর) বছর। তিনি মৃত্যুকালে ২ (দুই) ছেলে ও ১ (এক) মেয়ে সন্তান রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক শেখ খায়রুল কবির আহমেদ ও জেলার সদস্য সচিব এ.কে.এম আরিফুর রহমান বাবু গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মরহুমার ১ম নামাজে জানাজা শনিবার রাত ১০:০০ ঘটিকায় হাসমত উদ্দিন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। ২য় নামাজে জানাজা আগামিকাল (রবিবার) তাঁর বাবার বাড়ি পাকুন্দিয়া উপজেলাধীন পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়ায় সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

Facebook Comments Box