ঢাকাWednesday , 25 March 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধ ও গণহত্যার সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষার্থীদের নিয়ে ময়মনসিংহ তথ্য অফিসের আলোচনা সভা

প্রতিবেদক
Daily Somor Diganta
March 25, 2026 10:27 pm
Link Copied!

আরিফ রববানী ময়মনসিংহ:

২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ করে বর্তমান প্রজন্মদের মাঝে মুক্তিযুদ্ধ ও গণহত্যার সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষে
স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে ময়মনসিংহ তথ্য অফিস।

বুধবার (২৫ মার্চ) বিকেলে তথ্য অফিস সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) উম্মে হাবীবা মীরা বলেন, গণহত্যায় নিহত ও মুক্তিযোদ্ধাদের চরম ত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। সরকারের উদ্যোগে আজকের এই স্মৃতিচারণ ও সভাকে অর্থবহ করতে তরুণ প্রজন্মকে দেশপ্রেম ধারণ করে জীবন গড়তে হবে।

জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে সভায় গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন হালুয়াঘাট সীমান্তে তেলিখালী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বিমল পাল। ‘অপারেশন সার্চলাইটে’র গণহত্যার ভয়াবহতা ও মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

সভায় মুখ্য আলোচকের বক্তব্যে সম্মিলিত সামাজিক আন্দোলনের ময়মনসিংহ জেলা সভাপতি স্বাধীন চৌধুরী ও জেলা রোভার স্কাউটসের সহকারী কমিশনার লিয়া আফরোজ সবার জন্য কল্যাণকর মানবিক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদনের আহবান জানান। শিক্ষার্থীদের মধ্যে জান্নাতুল ফেরদৌস মিলি ও মোহাম্মদ মিনার দেশগড়ায় আত্মনিয়োগে তাঁদের প্রত্যয় ব্যক্ত করেন। প্রায় অর্ধশত শিক্ষার্থীর সাথে তথ্য অফিসের সদস্যরা সভায় অংশ নেন।

এদিন সন্ধ্যায় ময়মনসিংহ ব্রিজ রোডে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে জেলা তথ্য অফিস উদ্যোগে উন্মুক্ত প্রদর্শনীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রদত্ত ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’ চলচ্চিত্র দেখেন আগ্রহী জনসাধারণ। এর আগে দুপুরে নগরীর টাউন হলে তারেক স্মৃতি মিলনায়তনে তথ্য অফিসের সহযোগিতায় সিটি কর্পোরেশন আয়োজিত গণহত্যা ও মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ।

Comments