ঢাকাMonday , 30 March 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

শায়খুল হাদিস মাওলানা আবু তাহের কাসেমী নদভীর ইন্তিকালে জামায়াতের গভীর শোক প্রকাশ

প্রতিবেদক
Daily Somor Diganta
March 30, 2026 11:34 pm
Link Copied!

জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আবু তাহের কাসেমী নদভীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে মাননীয় বিরোধীদলীয় নেতা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ৩০ মার্চ এক শোকবাণী প্রদান করেছেন।

প্রদত্ত শোকবাণীতে তিনি বলেন, দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আবু তাহের কাসেমী নদভীর ইন্তিকালে আমি গভীর শোক প্রকাশ করছি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং মাদরাসার অধীন বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের তত্ত্বাবধান করেন।

তিনি আরও বলেন, মাওলানা আবু তাহের কাসেমী নদভী ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার প্রিয় রাহবার। তাঁর ইন্তিকালে দেশের ইসলাম প্রিয় জনতার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সারা জীবন ইসলামের খেদমত করে গিয়েছেন। দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও প্রসারে তাঁর অনেক ভূমিকা রয়েছে। তিনি বহু আলেমের উস্তাদ। ইলমে দ্বীনের খেদমতের জন্য এ দেশের মানুষ তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর ইন্তিকালে জাতি একজন খ্যাতিমান আলেমে দ্বীনকে হারাল।

আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী, সহকর্মী ও ছাত্রদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Comments