ঢাকাFriday , 22 May 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় যুবকদের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ

প্রতিবেদক
Daily Somor Diganta
May 22, 2026 9:11 am
Link Copied!

‎পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা:

‎কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পাটুয়াভাঙ্গা পাঁচলগোটা আলিম মাদ্রাসার মাঠে খেলাধুলা সামগ্রী জার্সি বিতরণ করেছে সৌদি প্রবাসি মোঃ ইমাম হোসনের সৌজন্যে।

‎বৃহস্প্রতিবার (২১ মে) বিকাল পাটুয়াভাঙ্গা পাঁচলগোটা, জড়িরপাড়, পাড়িয়াপাড়া, শিমুলিয়া ও বন্দিগাহ যুবকদের মাঝে আয়োজিত অনুষ্ঠানে ও এলাকায় যুবকরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিজি ডেন্টাল হাসপাতালে পরিচালক ডেন্টাল সার্জন ডাঃ জিয়া উদ্দিন টিটু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, হাসান ইংলিশ একাডেমি পরিচালক মেহেদী হাসান, মাওলানা হাবিবুল্লাহ ও কামাল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত ৯ নং ওয়ার্ড সেক্রেটারি জাহাঙ্গীর আলম, তালহা, হাবিবুর রহমান ও রফিকুল ইসলাম প্রমুখ।

‎অতিথিরা বলেন, “আজকের যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হয়ে ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে।” তারা আরও বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।

উক্ত অনুষ্ঠানটি ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

Comments