ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

তারাকান্দা ১১ দলীয় জোট সমর্থিত এমপির ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ

প্রতিবেদক
Daily Somor Diganta
মার্চ ৩, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে ১১দলীয় জোট সমর্থিত জাতীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহকে দেওয়ার লক্ষে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে হামলার অভিযোগ উঠেছে- বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের হরিয়াঘাই বাজারে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানের আয়োজকদের অভিযোগ ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক, তারাকান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক মোতাহার হোসেন তালুকদার এর ইন্ধনে তার আশীর্বাদপুষ্ট কিছু সন্ত্রাসীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহর আগমন উপলক্ষে ১১ দলীয় জোট ঢাকুয়া ইউনিয়নের হরিয়াঘাই বাজারে সংবর্ধনা ও ইফতার পার্টির আয়োজন করে। অনুষ্ঠানে ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহকে সংবর্ধনা জানানো হয়।

এমতাবস্থায় অনুষ্ঠান চলাকালীন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা, ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলের সদস্য সচিব রনপ আহমেদ আজিজুলের নেতৃত্বে মঞ্চ, চেয়ার ও টেবিল ভাঙচুর করে। এ ছাড়া, এমপির এক কর্মীকে মারধর করে তার হাতে থাকা স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠেছে।

ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলের সদস্য সচিব রনপ আহমেদ আজিজুল বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আয়োজন করেছিল। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে মঞ্চ, চেয়ার ও টেবিল ভাঙচুর করেছে। তবে একটি কুচক্রি মহল আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

তারাকান্দা থানার ওসি মো. তানভীর আহমেদ বলেন, ‘চেয়ার ও টেবিল ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অপরদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযোক্ত এসব বিএনপি’র দুই কর্মীর বিরুদ্ধে প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আয়োজকরা।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে সম্প্রীতি দেখিয়ে বিরোধী দলের বাসায় ও ইফতার মাহফিলে যাচ্ছেন। তখন আমরা হিংসার আগুনে জ্বলে পুড়ে মরছি। এরা হয়তো রোজা রাখেনা। ধর্মীয় অনুষ্ঠানে কোন রোজাদার হামলা করতে পারে না।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক, তারাকান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, আমি বা আমার দলের কেহ এ ঘটনার সাথে সম্পৃক্ত নই। এখানে কোন ইফতার মাহফিল ছিল না। আমাকে হেয় প্রতিপন্ন করতে আমার ইউনিয়নের কতিপয় ব্যাক্তি এহেন ঘটনা ঘটিয়েছে যা ষড়যন্ত্রমূলক। আমি ধর্মভীরু মুসলমান হিসেবে এমন ঘটনা কল্পনাও করতে পারি না।

Comments