ঢাকাMonday , 30 March 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় মাজারের খাদেমের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

প্রতিবেদক
Daily Somor Diganta
March 30, 2026 10:32 pm
Link Copied!

‎পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মহিষবের গ্রামে অবস্থিত বিশ্ব রাহে রাজ ভান্ডার দরবার শরীফের খাদেমের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।

‎অভিযোগে জানা যায়, ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। স্বামীর অনুপস্থিতিতে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। অভিযুক্ত উক্ত গ্রামেরই মৃত মতিন শাহের ছেলে শাহ আজম ওরফে প্রান্ত (২৫), যিনি উক্ত দরবার শরীফের খাদেম এবং ভুক্তভোগীর চাচাত দেবর।

‎এজাহার অনুযায়ী, গত বছরের ৩১ ডিসেম্বর থার্টিফাস্ট নাইট উপলক্ষে বারবিকিউ রান্নার কথা বলে অভিযুক্ত প্রান্ত তাকে নিজের ঘরে ডেকে নেয়। সেখানে একপর্যায়ে রাত আনুমানিক ১০টার দিকে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় ভুক্তভোগী চিৎকার করতে চাইলে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎এছাড়া, ঘটনা প্রকাশ করলে সংসার নষ্ট হয়ে যাবে বলে ভয়ভীতি প্রদর্শন করে অভিযুক্ত তাকে চুপ থাকতে বাধ্য করে। র্তীতে ধর্ষণের সময় ধারণ করা ভিডিও দেখিয়ে আরও একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীর।

‎এ বিষয়ে অভিযুক্ত শাহ আজম ওরফে প্রান্তর সাথে মোবাইলে ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করে অবশেষে মাজারে যাওয়া হয়। কিন্তু আগেই সটকে পড়ে সে। এব্যাপারে স্থানীয় সাবেক ইউপি সদস্য সাদেক মিয়ার নেতৃত্বে স্থানীয়ভাবে ঘটনাটি সমাধানের উদ্যোগ নিলেও ব্যর্থ হন।

‎পরবর্তীতে বিষয়টি পরিবারকে জানালে তাদের পরামর্শে ভুক্তভোগী থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন। এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Comments