ঢাকাFriday , 27 March 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ১ হাজার পিস পেথেডিন ইনজেকশনসহ দুই নারী আটক

প্রতিবেদক
Daily Somor Diganta
March 27, 2026 10:22 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

য়মনসিংহ নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নগরীর ভাটিকাশর এলাকা থেকে আঞ্জুমান (৩০) ও বালা (৩২) নামের দুই নারীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে প্রায় ১ হাজার পিস পেথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তারা খুচরা ও পাইকারি উভয় পর্যায়ে এসব নেশাজাতীয় দ্রব্য সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

অভিযানের পর স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

Comments